বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

সুষ্ঠভাবে অটো রিকশা-ভ্যান চালানোর দাবিতে বগুড়ায় মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: অটো রিকশা ভাংচুর, শ্রমিকদের শারীরিক-মানসিক নির্যাতন ও হয়রানি বন্ধসহ সুষ্ঠভাবে অটো রিকশা-ভ্যান চালানোর দাবি জানিয়েছে, শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদ।

সোমবার দুপুরে শহরের সাতমাথায় আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পাঁচ দফা দাবিগুলো হলো পৌরসভা থেকে অটো রিকশা-ভ্যানের ট্রেড লাইসেন্স দেয়া, পুলিশি নির্যাতন-হয়রানি ও অটোরিকশা ভাংচুর, সিট খুলে নেয়া, টায়ার পাংচার না করা, রাস্তায় স্ট্যান্ড নির্ধারণ, রাস্তায় প্রাইভেট কার, মোটর সাইকেলসহ গাড়ি পার্কিং বন্ধ এবং ফুটপাত দখল মুক্ত করা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অটো রিকশা-ভ্যান শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদ বগুড়ার আহবায়ক আলহাজ্ব কবির হোসেন, আব্দুল হাই, আমিনুল ইসলাম, রঞ্জন কুমার দে, সোহাগ, নুরুন্নবী প্রমুখ।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন পৌরসভা, সিটি কর্পোরেশন তাদের নিজ নিজ এলাকায় অটো রিকশা ভ্যানের লাইসেন্স প্রদান করেছে। যদি এই অটো রিকশা অবৈধ হতো তাহলে তা কেন বিদেশ থেকে আমদানি করা হলো।

বগুড়া শহরের অন্তত ৫১টি অটো রিকশা ভ্যান বিক্রির শোরুম রয়েছে। প্রতিটি শোরুমেই প্রতিদিন বিপুল সংখ্যক অটো রিকশা ভ্যান বিক্রি করা হয়। অটো রিকশা ভ্যান বিক্রির শোরুম বন্ধ হয় না, কিন্তু বগুড়া শহরে অটো রিকশা ভ্যান চললেই প্রশাসন বিভিন্নভাবে হয়রানি করে সিট খুলে নেয় ও জরিমানা করে।

বক্তারা বলেন এসব হয়রানি বন্ধ না করলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। আর এর দায়-দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com