বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়ায় উদ্যোক্তা কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় প্রায় ১০০ কৃষি উদ্যোক্তাদের নিয়ে ‘উদ্যোক্তা কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার দুপুরে শহরের জলেশ্বরীতলায় মাইডাস সেন্টারের কনফারেন্স রুমে সমাবেশে সভাপতিত্ব করেন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু।

স্বেচ্ছাব্রতী সংগঠন বিসেফ ফাউন্ডেশন, বিকশিত বাংলাদেশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) যৌথ উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল। সম্মানিত অতিথি ছিলেন, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সফল কৃষি উদ্যোক্তা মাসুদুর রহমান মিলন (সিআইপি) এবং কৃষি সংগঠন ও বিটিভি’র মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোহম্মদ শওকত জামিল বলেন, কৃষক আমাদের প্রাণ, কৃষক বাঁচলে আমরা সকলে বাঁচতে পারবো। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা সৃষ্টি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় হাজির হয়েছি।

কৃষক যাতে খুব সহজেই, সহজশর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙ্খিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন, সেই চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি। এজন্য আমাদের এবারের শ্লোগান ‘ভরসার নতুন জানালা। আমরা মূলত প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই। সেই লক্ষ্য অর্জনে আমরা কাজ করছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com