শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

কাপ্তাইয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: কাপ্তাই বন বিভাগ কর্তৃক উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: নাছির উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ভাইস চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জেটিঘাট এলাকায় কাপ্তাই উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন। এ সময় কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক, সাধারণ সম্পাদক একরামুল হক সহ কাপ্তাই উপজেলা ও ইউনিয়ন এর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে এম নুর উদ্দিন সুমন বলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: নাছির উদ্দিন ব্যক্তিগত জীবনে একজন সৎ, নির্লোভ জনবান্ধব জননেতা। তিনি একজন দক্ষিণ বন বিভাগের পরিবহনের সফল ঠিকাদার ও ব্যবসায়ী।

তাঁর ব্যবসায়ীক সফলতায় ও রাজনৈতিক বিচক্ষণতায় ঈর্ষাণ্বিত হয়ে একটি বিশেষ মহল বন বিভাগের কতিপয় কর্মকর্তার সাথে যোগসাজশে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়।

সংবাদ সম্মেলন থেকে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার ভাইস চেয়ারম্যান পদ ফিরিয়ে দেয়া না হলে আগামী দিনে কঠোর কর্মসূচীর দেয়া হবে বলে জানান।

উল্লেখ্য, ২০১৮ সালে বন বিভাগ সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান সেগুন কাঠ চুরির অভিযোগ এনে মামলা দায়ের করেন। এই মামলায় আদালত তাকে ৩ বছর সাজা ও ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়। বর্তমানে তিনি হাই কোর্ট এই মামলায় জামিনে রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com