শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফোনে চার্জ দেওয়া অবস্থায় হেডফোনে গান শোনার সময় এক ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় মোবাইল ফোনে চার্জ দেওয়া অবস্থায় হেডফোনে গান শোনার সময় রাকিব আহমেদ (২২) নামে এক ছাত্র মৃত্যুবরণ করেছে।

শনিবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকার বাড়ির নিজ ঘরে এ ঘটনা ঘটে। তিনি বিদ্যুৎস্পর্শে মারা গেছেন এমন ধারণা করা হলেও চিকিৎসকরা জানিয়েছেন, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, রাকিব আহমেদ শহরের ঠনঠনিয়া এলাকার ডা. শাহনুরের ছেলে। বাড়িতে তাদের চিটাগাং নূর হোটেল নামে একটি চায়নিজ রেস্তরাঁ আছে। এছাড়া শহরের কলোনী এলাকায় চিটাগাং নূর হোটেল নামে রেস্টুরেন্ট ব্যবসা আছে।

রাকিব ঢাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘ও’ লেভেল পাশ করে চায়নিজ রেস্তরাঁ দেখাশোনা করতেন। শনিবার সন্ধ্যার পর তিনি বাড়িতে নিজ রুমে ছিলেন। পরিবারের সদস্যরা রাত সাড়ে ৮টার দিকে তাকে ডাক দিয়ে কেন সাড়া না পেয়ে চিন্তিত হয়ে পড়েন।

পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, মোবাইল ফোন চার্জ দেওয়া ও হেডফোন কানে থাকা রাকিব অচেতন অবস্থায় রয়েছেন। তিনি বিদ্যুৎস্পর্শে আহত হয়েছেন ভেবে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড় ভাই রাব্বি জানান, রাকিব ঘরের মধ্যে শুয়ে গান শুনছিল এবং মোবাইল ফোন চার্জে দেয়া ছিল। দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। সে বিদ্যুতায়িত হয়েছে ভেবে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে জানা যায় তার ভাই স্ট্রোকে মারা গেছে। বগুড়া সদর থানার এসআই মঞ্জুরুল হক ভুঞা জানান, তরুণ হোটেল ব্যবসায়ী রাকিব স্ট্রোকে মারা গেছেন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মোমিন জানান, চার্জিং অবস্থায় মোবাইল ফোনে রেডিয়েশন অনেক হাই থাকে। এছাড়া বিদ্যুৎ সংযোগ তো আছেই। তাই চার্জিং অবস্থায় ফোনে কথা বলা, গান শোনা বা অন্য কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com