শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা রকি নিহত

  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় নূর ইসলাম রকি (২২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার রাতে উপজেলার পন্ডিতপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আবদুর রউফ এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নূর ইসলাম রকি বগুড়া নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশীনগর গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। ছাত্রলীগ কলেজ শাখায় কমিটি না থাকলেও তিনি সক্রিয় নেতা ছিলেন।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে রকি পন্ডিতপুকুর বাজার এলাকায় চা পান শেষে এক বন্ধুর মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

মোটরসাইকেলে থেকে ছিটকে পড়ে রকি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রকি মৃত্যুবরণ  করেন । অল্পের জন্য তার ওই বন্ধু বেঁচে গেছেন।

ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আবদুর রউফ জানান, রাতেই রকির লাশ বাড়িতে নেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

ছাত্রলীগ নেতা নূর ইসলাম রকির মৃত্যুতে শুধু তার পরিবারে নয়; আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, সহপাঠীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com