শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গামাটি থেকে বান্দরবানের পথে ১০০ সাইক্লিস্ট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে পার্বত্য মন্ত্রণালয়ের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় রাঙ্গামাটিতে চলছে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু সিএইচটি ডে মাউন্টেনবাইক চ্যালেঞ্জ প্রতিযোগিতা।

গতকাল সোমবার সকালে দুর্গম সাজেক থেকে ১৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাঙ্গামাটিতে পৌঁছে ১০০ প্রতিযোগী।

এই উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়াম থেকে প্রতিযোগীরা তাদের প্রতিযোগিতা শুরু করে।

আজ আরো ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকেলে বান্দরবান ষ্টেডিয়ামে পৌঁছবে প্রতিযোগীরা।

প্রতিযোগিতা শুরুতে উপস্থিত ছিলেন, পার্বত্য সচিব মো. সফিকুল আহম্মদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব) জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক সফিকুল আজম প্রমুখ। এসময় প্রতিযোগীদের শুভ কামনা জানান অতিথিরা।

উল্লেখ্য, বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় দেশের বাছাইকৃত একশ’ সাইক্লিস্ট তিন দিনে ৩০০ কিলোমিটার পাহাড়ি আঁকা বাঁকা পথ পাড়ি দেবে।

উদ্বোধনীর প্রথম দিনে  সাজেক থেকে ১৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাগড়াছড়ি হয়ে রাঙ্গামাটির চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়ামে পৌঁছে ১০০ প্রতিযোগী।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়াম থেকে সাইক্লিস্টসরা যাত্রা শুরু করে। আর ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বান্দরবান ষ্টেডিয়ামে পৌঁছবে প্রতিযোগীরা।

পরদিন বান্দরবান থেকে আরো ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে থানচি উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রতিযোগিতা শেষ হবে এবং পুরস্কার বিতরণ করা হবে।

আগামী ৩০ ডিসেম্বর বিকেলে থানচিতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতা সমাপ্ত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com