বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

খুলনা প্রেসক্লাবের সভাপতি জাহিদ, সম্পাদক হাসান মোল্লা

  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা : খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচনে সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খুলনা ব্যুরো প্রধান এসএম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদ দৈনিক তথ্য পত্রিকার খুলনার প্রধান প্রতিবেদক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি (সম্পাদক) পদে দৈনিক সময়ের খবর সম্পাদক ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান তরিকুল ইসলাম, সহসভাপতি (ঢাকা) পদে মাছরাঙা টিভির খুলনা ব্যুরো মোস্তফা জামাল পপলু, সহসভাপতি (স্থানীয়) পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) দৈনিক দেশ সংযোগ সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক (স্থানীয়) পদে (বিনা  প্রতিদ্বন্দ্বিতায়) দৈনিক জন্মভূমির প্রধান প্রতিবেদক সোহরাব হোসেন।

কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রবাহের নিজস্ব প্রতিবেদক বিমল সাহা, সহকারী সম্পাদক (স্থানীয়) দুটি পদে দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার মাকসুদুর রহমান ও দৈনিক তথ্য’র বার্তা সম্পাদক এসএম নূর হাসান জনি, সহকারী সম্পাদক (ঢাকা) পদে বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না।

সদস্য (সম্পাদক) ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের তথ্য সম্পাদক এসএম নজরুল ইসলাম, দৈনিক তথ্য সম্পাদক মো: হাবিবুর রহমান ও প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, সদস্য (স্থানীয়) ৩টি পদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার আনিস উদ্দিন, দৈনিক পূর্বাঞ্চলের সহ-সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেল ও দৈনিক দেশ সংযোগ বার্তা সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার।

এছাড়া সদস্য (ঢাকা) ৩টি পদে প্রতিদিনের সংবাদ’র খুলনা ব্যুরো মো: শাহ আলম, ডিবিসি টিভির খুলনা ব্যুরো আমিরুল ইসলাম ও নিউজ বাংলা২৪ ডট কম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ নির্বাচনে ১৯টি পদের মধ্যে সভাপতিসহ ৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। 

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাদিকুর রহমান খান, সদস্য ছিলেন, খুলনা বিভাগীয় তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন এবং আঞ্চলিক তথ্য অফিস খুলনার তথ্য অফিসার মো: মঈনউদ্দীন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com