রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

প্রশাসনিক দক্ষতা থাকলে প্রকল্প বাস্তবায়ন সম্ভব: খুলনা মেয়র খালেক

  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা : খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, প্রশাসনিক দক্ষতা থাকলে যে কোন প্রকল্প বাস্তবায়ন সম্ভব।

খুলনা সিটি মেয়র বলেন অসহায়, দরিদ্র নারী ও প্রতিবন্ধীদের জন্য খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) কাজ করছে। এই কাজের মধ্যে সুবিধাবঞ্চিত স্বাস্থ্যসেবা প্রাপ্তি অগ্রগতি হবে।

ইএইচডি প্রকল্পের কাজের ফলে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যখাত আর এক ধাপ এগিয়ে যাবে। তিনি প্রকল্পের দাতা সংস্থা এফসিডিও, কর্নসান ওয়ার্ল্ডওয়াইড ও বাস্তবায়ন সংস্থা কেএমএসএসকে ধন্যবাদ জানান। 

আজ বুধবার হোটেল সিটি ইনন্ এ আয়োজিত এক সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন।

যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)” প্রকল্পের পক্ষ থেকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কেএমএসএস খুলনা বিভাগে ইএইচডি প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা শেয়ারিং বিষয়ক এই সভা হোটেল সিটি ইনন্ এ আয়োজন করে।  

সভাপতিত্ব করেন পরিবার  পরিকলপনা  অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালক মোহাম্মদ হাবিবুল হক খান।

বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য উপ পরিচালক ডা: শামীম আরা নাজনীন, সাতক্ষীরার মেয়র মো: তাজকিন আহম্মদ।

স্বাগত ভাষন দেন কেএমএসএস’র নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু।

বক্তৃতা করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা: মোঃ হুসাইন শাফায়াত, খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, সমাজ সেবা বাগেরহাটের উপ পরিচালক এস এম রফিকুল ইসলাম, খুলনার উপ পরিচালক খান মোতাহার হোসেন, কেএমএসএস’র সভাপতি ডা: মোস্তাফা কামাল প্রমুখ 

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় দেশের দক্ষিণ উপকূলীয় বরিশাল এবং খুলনা বিভাগের নির্দিষ্ট অঞ্চলের প্রায় ২.৫ মিলিয়ন সুবিধাবঞ্চিত মানুষের জন্য মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সেবার মান বৃদ্ধিতে ইএইচডি প্রকল্প কাজ করছে। 

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর সহায়তায় খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এই ৩ টি জেলার ৭টি উপজেলা মোড়লগঞ্জ, দাকোপ, কয়রা, শ্যামনগর, মংলা, বাগেরহাট ও সাতক্ষীরা কাজ করছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com