রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ডাক্তারদের সংবর্ধনা

  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৯৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজের ১ম ব্যাচের ৩৩ জন ইন্টার্ন ডাক্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনের কনফারেন্স রুমে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিচয় পর্ব শেষে নতুন ডাক্তারদের সবাইকে ফুলের শুভেচ্ছা ও চিকিৎসা সামগ্রী হাতে তুলে দেন অতিথিরা।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: মো.আরশ্বাদ উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যাপক ডা মোহাম্মদ আখতারুজ্জামান, কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা: গৌতম রায়, সিভিল সার্জন ডা: মো.আনোয়ারুল আমিন আখন্দ, কর্ণেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা: ফারুক আহাম্মদ, উপাধ্যক্ষ ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা: শিশির রঞ্জন দাস ও প্রকল্প পরিচালক ডা: খান মোহাম্মদ আরিফ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী , বিএমএ সভাপতি পংকজ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস ও আরএমও এরফান আলী ।

আলোচনা সভা থেকে সঠিক ভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য ইন্টার্ন ডাক্তাদের লিখিত শপথ বাক্য পাঠ করান মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: মো.আরশ্বাদ উল্লাহ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com