বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে এক ভারতীয় নাগরিক আটক

  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৭১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জামালপুর-৩৫ ব্যাটালিয়ন।

জামালপুর বিজিবি অধিনায়ক লে: কর্নেল এস এম আজাদ জানান, আটককৃত চোরাকারবারি ভারতীয় নাগরিক নুরুজ্জামান (২৫)। সে আসাম রাজ্যের ধুবড়ি জেলার হাটশিংগীমারী থানার মানকারচরের কানাইমারা গ্রামের সুরত আলীর ছেলে। 

রোববার দুপুরে গরু চোরাচালানের চোরাচালানের টাকা লেনদেনের উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় ওই চোরাকারবারি। 

বিজিবি’র নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে উপজেলার দাঁত ভাঙ্গা ইউনিয়নের দাঁতাভাংগা বিওপির সীমান্ত পিলার ১০৫৭ এর প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝগড়ারচর নামক স্থানে তাকে আটক করে বিজিবি।

আটক ভারতীয় চোরাকারবারির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুনতাছের বিল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com