শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডুমুরিয়ায় বাসচাপায় বালু ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসচাপায় বিল্লাল হোসেন শিকদার (৩২) নামের এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার রহমান শিকদারের ছেলে।

আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল শিকদার বটিয়াঘাটার কৈয়া বাজার এলাকার বালুর ব্যবসা করতেন।

রোববার সকালে তিনি মোটরসাইকেলে চুকনগর যাচ্ছিলেন। বালিয়াখালী এলাকায় পৌঁছালে খুলনাগামী একটা বাস তাকে চাপা দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com