শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে গুর্খা সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর নবনিযুক্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

আজ সোমবার জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে প্রথমে গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধিরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও পরে গুর্খাদের ঐতিহ্যবাহী উত্তরীয় ও টুপি চেয়ারম্যানের মাথায় পরিয়ে দিয়ে সম্মান প্রদর্শন করেন।

সাক্ষাৎকালে জেলা পরিষদ চেয়ারম্যান গুর্খা সম্প্রদায়ের নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাসী।

তাই দেশের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরদের ন্যায় গুর্খা সম্প্রদায়কে নৃ-গোষ্ঠী হিসেবে সরকারি স্বীকৃতি দিয়ে অর্ন্তভুক্ত করেছে।

তিনি বলেন, দেশের সকল জনগোষ্ঠীর কল্যাণ ও ভাগ্য উন্নয়নে সরকার কাজ যাচ্ছে। সরকারি নীতি অনুসরণ করে সকল সম্প্রদায় যে সকল সুযোগ সুবিধা পাবে সে সকল সুবিধা তাদের প্রদান করা হবে।

এ সময় গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধি সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সকল সম্প্রদায়ের মানুষের প্রতি যেমন আন্তরিকতা ও ভালোবাসা ছিলো, তেমনি তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণ মানুষের প্রতি আন্তরিকতা রয়েছে।

সাক্ষাৎকালে গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধি বিশিষ্ট সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা, তার সহধর্মীনি লক্সী মানঝি গুর্খা, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, সাংবাদিক মিল্টন বাহাদুর গুর্খা, নানিয়ার সরকারী কলেজের প্রভাষক হিমাদ্রি বাহাদুর গুর্খা, সমাজ উন্নয়ন কর্মী বরুন নেওয়ার (বাংলা), শিক্ষক মঙ্গঁল বাহাদুর ছেত্রী, সাংবাদিক শম্পু বাহাদুর থাপা, ছাত্র নেতা অপুশ্রীং লেপচা, মাসৌখে মানজিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেষে দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ ও গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধি সংগীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা তাদের নিজস্ব লেখা বই চেয়ারম্যানের হাতে উপহার স্বরূপ তুলে দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com