বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাব-১২ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
র্যাব সেবা সপ্তাহে সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় বিভিন্ন প্রজাতির ২ শতাধিক গাছ লাগিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন র্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গণি।
এ সময় র্যাবের অনান্য অফিসার, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।