শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৫৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সাংবাদিকদের সাথে সমন্বয় করে জনকল্যাণে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।

তিনি বলেন, পুলিশ এবং সাংবাদিকদের কাজের সাথে অনেক মিল রয়েছে।আমরা উভয়েই যে পেশায় থাকিনা কেন জনগনের কল্যাণে কাজ করে যাবো।

আজ মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি পুলিশের পলওয়েল পার্কের সম্মেলন কক্ষে রাঙ্গামাটিতে কমর্রত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটির নবাগত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এসব কথা বলেন।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো: ছুফি উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি এডিশনাল পুলিশ সুপার মাঈনুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপশ রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণের সম্পাদক একেএম মকছুদ আহমদ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মো: আনোয়ার আল হক, সাংবাদিক সুনীল কান্তি দে প্রমূখ।

নবাগত পুলিশ সুপার বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত গর্বের।অতীতে যেভাবে দেশপ্রেম নিয়ে পুলিশ বিভাগ কাজ করেছে সেভাবেই কাজ করবে।

তিনি বলেন, রাঙ্গামাটি পুলিশ বিভাগের পরিচালনায় পরিচালিত পলওয়েল পার্কে সুবিধা বঞ্চিত শিশুরা যাতে অনায়াসে প্রবেশ করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার পাশাপাশি অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত করা হবে।

সাংবাদিকদের সাথে এক সাথে কাজ করার পাশাপাশি তথ্য আদান প্রদানে রাঙ্গামাটি পুলিশ বিভাগের পক্ষ থেকে আন্তরিক ভাবে কাজ করা হবে বলে নবাগত পুলিশ সুপার  সাংবাদিকদের আশ্বাস দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com