বাংলা হেড লাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : বিভিন্ন সময়ে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের দুর্ঘটনায় নিহত সদস্যদের পরিবারের হাতে মৃত্যু তহবিলের নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ রবিবার দুপুরে কাপ্তাই জেটিঘাটস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এককালীন ৮টি পরিবারের হাতে পরিবার প্রতি ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা তুলে দেন রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাহাদাত হোসেন।
এসময় সংগঠনের সাধারন সম্পাদক মো: ইউসুফ, সহ সাধারণ সম্পাদক মো: আকতার, সহ সাংগঠনিক সম্পাদক মো: আলী, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আবু তাহেরসহ কার্যকরি কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।