বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

মানিকগঞ্জের দৌলতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৫৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বড় হাতকোড়া গ্রামে শীতার্ত ৫ শতাধিক গরিব ও মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কম্বল বিতরণ করা হয়েছে।

দুপুরে স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়ের পক্ষে বড় হাতকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এসব কম্বল বিতরণ করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

এসময় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহের উদ্দিন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজিদুল ইসলাম রাজিব, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সরোয়ার হোসেন লিয়াকত, যুদ্ধকালীন কমান্ডার শমসের উদ্দিন মাস্টার, ধামস্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ধামস্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক হাসান উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের সেবায় সব সময় নিজেকে বিলিয়ে দিচ্ছেন। শীতার্ত মানুষ যেন কষ্ট না পায় সেজন্য সারা দেশেই কম্বল বিতরণ করছেন।

তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জের প্রতিটি উপজেলায় কম্বল বিতরণ করছেন।

স্থানীয় সংসদ সদস্য এ, এম নাঈমুর রহমান দুর্জয় প্রধামন্ত্রীর দেয়া কম্বলসহ ব্যক্তিগত উদ্যোগেও শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন। শীতবস্ত্র বিতরণ করছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com