শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক নদীতে পড়ে চালকসহ নিহত ৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে ইটের কংকর বোঝাই ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে গিয়ে ট্রাকের চালকসহ ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে কুতুকছড়ি বাজার সংলগ্ন রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বেইলি ব্রীজ নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর পরই নানিয়ারচর সেনা জোন, বিজিবি, ফায়ার সার্ভিস, যৌথ বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টরা চালকসহ ৩ জনের মুত্যু নিশ্চিত করেছেন।

তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।

বর্তমানে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা কবির হোসেন জানান, ইটের কংক্রিট বোঝাই ট্রাকটি নানিয়ারচর যাওয়ার সময় বেইলী ব্রিজ নামক স্থানে এই দুঘর্টনার কবলে পড়ে।

তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি।

দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহে আরিফিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপশ রঞ্জন ঘোষ।

এসময় তারা উদ্ধার কাজ পরিদর্শন করেন এবং ঘটনার খবরা খবর নেন এবং বেইলি ব্রিজটি যাতে দ্রুত মেরামত করে যানবাহন চলাচলাল স্বাভাবিক করা যায় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com