শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের সমাপনী অনুষ্ঠান

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : সংঘাত নয়, হানাহানি নয়, রক্তপাত নয় মৈত্রী ভাব নিযে আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি।

তিনি শান্তি সম্প্রতি ঐক্য থাকলে কোন সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শান্তি ও সম্প্রতির জায়গা বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব আরো একবার  প্রমাণ করেছে।

শুক্রবার বিকেলে রাঙ্গামাটি চিংলা মং মারি ষ্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১১ থেকে ১৫ জানুয়ারি পাঁচদিন ব্যাপী বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনে সভাপতি নব বিক্রম কিশোর ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠানে অংশুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম নিজামী, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ এবং রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন উপস্থিত ছিলেন।

অ্যাডভেঞ্চার ফেস্টিভেলে পর্বতারোহণ, নৌবিহার, কায়াকিং, হাইকিং ও ট্রেইল রান, টিম বিল্ডিং, ট্রেজার হান্ট, ট্রেকিং, ক্যানিওনিং, ট্রি ট্রেইল, রোপ কোর্সসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা প্রতিযোগিতায় তিন পার্বত্য জেলায় পাহাড় হতে ৫০ জন ও সমতল থেকে ৫০ জন সর্বমোট ১০০জন যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছর বয়সী অ্যাডভেঞ্চারার মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা।

পরে সন্ধ্যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন নেতৃবৃন্দরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com