শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

বাঘাইছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনায় ৮ জন গুরুতর আহত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক পর্যটন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে।

আজ শনিবার সকাল দশটায় সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী একটি নোহা গাড়ী সাজেকের শিজক ছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে এই দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও সেনাবাহিনী আহতদের দ্রুত চিকিৎসার জন্য দীঘিনালা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম স্থানীয়দের সহায়তায় গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাফিল মজুমদার জানান, শিজক ছড়া এলাকায় সকালে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারে কাজ করছে যৌথবাহিনী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com