সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা মামলায় আইনজীবীসহ আরো ৪ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলায় আইনজীবীসহ আরো ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকার খিলগাও এলাকা ও সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো, এ মামলার প্রধান আসামির ছোট ভাই  ছানোয়ার হোসেন রতন (৪৫), এনামুল হোসেন লিখন (৩৬) ও গোলাম মোস্তফা (৬০)।

এ তিন জন সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ ও বেপারীপাড়া মহল্লার বাসিন্দা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ি মোহনপুর গ্রামের সাইফুল ইসলাম (৪৫)।

এ নিয়ে এ হত্যাকান্ডে গ্রেপ্তারের সংখ্যা হলো ৬ জন।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) স্নিগ্ধা আখতার এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, পুলিশ সুপার হাসিবুল আলম’র নির্দেশনায় এ নির্মম হত্যাকান্ডের মামলা বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শুক্রবার বিকেলে ঢাকায় যান।

সন্ধ্যা রাতে ঢাকার খিলগাঁও থানা পুলিশের সহযোগীতায় কাউন্সিলর তরিকুল হত্যা মামলার এজাহারভুক্ত ওই ৩ আসামিকে গ্রেফতার করে সিরাজগঞ্জে আনা হয় এবং এ মামলার সন্দেহভাজন আসামি সাইফুলকে শনিবার সকালে তার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

বিকেলেই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

এরআগে প্রধান আসামির ভগ্নিপতি স্বপন বেপারী ও মূল হত্যাকারি জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ মামলার প্রধান আসামিসহ অনান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শীঘ্রই এ মামলার আরো আসামি গ্রেফতার করা হবে।

গত শনিবার অনুষ্ঠিত সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হন কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম খান (ডালিম প্রতীক)। এ ফলাফল মেনে নিতে না পেরে সন্ধ্যায় পরাজিত প্রার্থীর সমর্থকরা বিজয়ী কাউন্সিলর তরিকুলকে ছুরিকাঘাতে খুন করা হয়।

 প্রেস ব্রিফিংয়ে ওসি বাহাউদ্দিন ফারুকী, মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, এসআই জাফর, অনান্য কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com