শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

খুলনায় পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় আবারও পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

খুলনার দিঘলিয়া উপজেলার বার্মাশীল খেয়া ঘাট এলাকায় মামুন মোল্যা নামের একজন পুলিশ সোর্সতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্ত্বরা।

শনিবার দিবাগত (২৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এঘটনা ঘটে। নিহত মামুন মোল্যা (২৬) দিঘলিয়ার সেনহাটি মধ্যপাড়া এলাকার মো: ইউসুফ মোল্যার ছেলে। হত্যাকান্ডের ১৮ ঘন্টা পরও সম্পৃক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশের সুত্র জানিয়েছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দিঘলিয়ার বার্মাশীল খেয়াঘাট এলাকায় দুর্বৃত্ত্বরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মো: মামুন মোল্যাকে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে ভোর রাতে মৃত্যুবরণ করেন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আহসান উল্লাহ্ বলেন, গত রাতের ঘটনা। সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, শুনেছি নিহত মামুন মোল্যা কেএমপি’র সোর্স ছিল। এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

গত ১২ জানুয়ারি দিবাগত রাতে খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে গোয়েন্দা পুলিশের সোর্স মো: শফিকুল ইসলাম (৩৫) দুর্বৃত্তের চুরিকাঘাতে নিহত হয়। এঘটনায় লবনচরা থানায় দু’টি মামলা দায়ের করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com