শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার হাসিবুল আলম এ কম্বল বিতরণ করেন।

তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সমাজের অসহায় মানুষের খোঁজ খবর নেয়ারও দায়িত্ব রয়েছে পুলিশ সদস্যদের। হাড় কাঁপানো শীতে জেলা পুলিশ ও নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে শীতার্তদের মাঝে ইতিমধ্যেই ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

এছাড়া জেলার সবকয়টি থানা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে পুলিশ সুপার  জানান । অসহায় শীতার্ত মানুষের মাঝে আরো এ কম্বল বিতরণ করা হবে।

এ অনুষ্ঠানে পুলিশ সুপারের পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী পলি সুলতানা শান্তা, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এম তফিজ উদ্দিন, ওসি বাহাউদ্দিন ফারুকী, ওসি (ডিবি) মিজানুর রহমান ও অনান্য পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com