শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে পৌঁছেছে করোনার ভ্যাকসিন

  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে এসে পৌছেছে করোনার টিকার প্রথম চালান।

প্রথম চালানে ১২ হাজার ডোজ টিকা রবিবার দুপুরে রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা গ্রহণ করেছেন।

দুপুরে টিকা বহনকারী শীতাতপ নিয়ন্ত্রিত ফ্রিজার ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। পরে টিকাগুলো ইপিআর ভবনের স্টোরে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ফ্রীজে রাখা হয়।

সেখান থেকে পরবর্তীতে চাহিদা অনুযায়ী রাঙ্গামাটির ২টি পৌরসভা ও ১০টি উপজেলায় সরবরাহ করা হবে।

এব্যাপারে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, রাঙ্গামাটিতে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে ১৮টি কেন্দ্রে। শুরুতে অগ্রাধিকার হিসেবে নিবন্ধিত তালিকাভুক্ত ব্যক্তিরাই বিনামূল্যে এই টিকা পাবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি থেকে করোনা টিকা দেওয়া শুরু হবে । প্রথমে সদর উপজেলা পর্যায়ে ইউএনওর তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি।

তিনি জানান, রেজিস্ট্রেশনের চাহিদা অনুযায়ী ইপিআই স্টোর থেকে উপজেলা পর্যায়ে প্রয়োজন মতো টিকা সরবরাহ করা হবে।

এর পরে পর্যায়ক্রমে রাঙ্গামাটি জেলার ভ্যাকসিন নিতে ইচ্ছুক সকল ব্যক্তিকে টিকা দেয়া হবে।

জেলার ১০টি উপজেলায় ভ্যাকসিন প্রদানকারীদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলেও জানান সিভিল সার্জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com