সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব

কুড়িগ্রামে সীমান্তে বিএসএফের অভিযোগে বাড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে

  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: আন্তর্জাতিক আইন অমান্য করে বাড়ি নির্মাণ করায় বিএসএফের অভিযোগের প্রেক্ষিতে নির্মাণাধীন বাড়িঘরের পাকা স্থাপনা ভেঙ্গে দিয়েছে বিজিবি।

এ ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী খলিশাকোটাল এলাকায়।

বর্ডার গার্ড বাংলাদেশ জানায় ,উপজেলার খলিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার নং- ৯৩৫ এর ২ এস পিলারের ৫০ গজের ভেতর ওই এলাকার মৃত নূরল মাস্টারের ছেলে সিরাজুল হক প্রায় তিন বছর পূর্বে একটি আধাপাকা বাড়ি নির্মাণ করেন। বিষয়টি বিএসএফের নজরে আসলে শিমুলবাড়ী বিজিবির কোম্পানীকে লিখিত অভিযোগ করেন।

তার প্রেক্ষিতে দুপুর ১২ টার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে উভয়পক্ষ তদন্ত করে নির্মাণাধীন আধাপাকা বাড়িটির একাংশ ভেঙ্গে দেওয়া হয়।

এমন পরিস্থিতিতে একই এলাকার আরো ৬ জন পড়েছেন । তাদেরকে ও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ঘর নির্মাণ করায় মোস্তফা কামাল মোজাম্মেল হক, মোজাফ্ফর আলী, আল আমিন মিয়া , আনওয়ারুল হকও শহিদুল ইসলমকে মৌখিক নোটিশ দেন বিজিবি।

তারা বাড়ি নির্মাণ করলে তাদেরকেও জিরো লাইন থেকে বাড়ি ভেঙ্গে ফেলার তাগিদ দেয় ।

বাড়ির মালিক সিরাজুল হক জানান, আমরা গরিব মানুষ। জমিজমা নেই। সামান্য জমিতে কষ্ট করে বাড়িঘর নির্মাণ করেছি। সেটা ভেঙ্গে দেওয়া হলো। ক্ষতি হলো অনেক।

মোস্তফা কামাল জানান, ১৫ /২০ বছর ধরে আধা পাকা ঘর করে বসবাস করছি। তখন কেউ আমাদের বাড়িঘর ভাঙ্গতে বলে নাই। সীমান্তে আমরা দু’দেশের মানুষজন একই মহল্লায় বসবাস করছি। বাড়ি ঘর ভেঙ্গে দিলে আমরা যাবো কোথায় ?

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সীমান্তবর্তি ৯ নং ওয়ার্ড সদস্য এরশাদুল হক জানান, বিজিবি’র উপস্থিতিতে বাড়িটির কিছু অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে। বাকীদেরকে সড়িয়ে নেয়ার জন্য মৌখিক বলা হয়েছে।

১৫ বিজিবি লালমনিরহাট শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল হক জানান, বিএসএফের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে জিরো লাইনে বাড়িঘর নির্মাণ করায় কিছু অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com