শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতি নির্বাচনে আ’লীগ সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী

  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ১৮টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সভাপতিসহ বাকি তিনটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।

রোববার দিনভর জেলা আইনজীবি সমিতির ভবনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গনণা শেষে গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন বিদায়ী সভাপতি জাহিদ হোসেন।

বিজয়ী আওয়ামী লীগ সমর্থিতরা হলেন, সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্না, সহ-সভাপতি  মো. লুৎফর রহমান, সহ-সাধারণ সম্পাদক  মোরশেদুল ইসলাম ও কামরুল হুদা, গ্রন্থাগারিক সম্পাদক মো. শাহ আলম, সহকারী গ্রন্থাগারিক সম্পাদক  ছামিউল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক  লায়লা ইয়াসমিন পপি, কোষাধ্যক্ষ মাহমুদুল আলম সম্রাট, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, সহকারী হিসাব রক্ষক দ্বী ভাস্কর ঘোষ, নির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম,  আব্দুর রউফ রাজা, কামরুজ্জামান খোকন, নূর হোসেন মোল্লা ও  খোন্দকার আব্দুল হান্নান।

বিজয়ী বিএনপি সমর্থিতরা হলেন, সভাপতি পদে মীর রুহুল আমিন বাবু, সহ-সভাপতি আলীমুল হক ও সদস্য পদে আব্দুল আজিজ সরকার।

এদিকে সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি।

এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, আইনজীবি সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com