বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্য প্রবাহ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্য প্রবাহ।

শীতের কারণে দুর্ভোগে রয়েছে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। বৃহস্পতিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। এসময় কর্মজীবী ও দিনমজুররা শীতকে উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। টানা শৈত্য প্রবাহে শীতজনিত নানা রোগে ভুগছে মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর আধিক্য।

তীব্র শীতে হত দরিদ্র ও নদী তীরবর্তী মানুষ প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে রয়েছে চরম বিপাকে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।

জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, সরকারিভাবে শীতার্তদের জন্য ৫৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক জানান, চলতি বছর জেলায় ১ লক্ষ ১২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এরমধ্যে ৬০ হাজার হেক্টর জমিতে হাইব্রীড বীজধান লাগানো হচ্ছে বলে তিনি জানান। শীতের কারণে রোপন কিছুটা বিঘ্নিত হলেও সেটা সমস্যা হবে না।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। আজ (বৃহস্পতিবার) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com