মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার

কুড়িগ্রামে বিতর্কিতদের নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ‘স্বাধীনতা’ও সরকার ‘বিরোধীদের’ নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, ডিপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, কুড়িগ্রামে বিতর্কিতদের নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে।

এরমধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক মনোনীত মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য কর্তৃক মনোনীত মো. নুরুজ্জমান সম্পর্কে আপন বিয়াই। মো. নুরুজ্জামান বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর কটুক্তকারী।

তিনি জামায়াত-বিএনপি মদদপুষ্ট। জোট সরকারের আমলে নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে বিধি বহির্ভূতভাবে বিএনপি-জামায়াতের মদদে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বনে যান। এমন স্বাধীনতা ও সরকার বিরোধীকে কমিটিতে অন্তর্ভূক্ত করায় তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বেবিতর্কিত ব্যক্তিদের অপসারণ করে নির্বাচিত যাচাই বাচাই কমিটি স্থগিত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে কমিটি গঠনের আহবান জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com