শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ১৪ ফেব্রুয়ারির পৌর নির্বাচনে রাঙ্গামাটি আওয়ামী লীগের মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে পৌরবাসীর নিকট আহবান জানিয়েছে দলের জেলা নেতৃবৃন্দ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাঙ্গামাটিতে আগামী ১৪ ফেব্রুয়ারি আসন্ন পৌর নির্বাচনে  আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরীর নির্বাচনী ইশতেহার নিয়ে সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দরা এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও সম্প্রীতির এলাকা গড়ে তুলতে অতীতের মত আবারো ভোটারদের কাছে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী নির্বাচিত হলে মেয়র হিসেবে রাঙ্গামাটির পৌর এলাকা সমূহে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি শহর বাসীকে নিয়ে আগাম পরিকল্পনা হিসেবে ১৯টি ইশতেহার নিয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, বিগত পৌর নির্বাচনে নির্বাচিত এই মেয়রের অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়নসহ পর্যটন নগরীর সৌর্ন্দয্য বর্ধন করণ, নিন্ম আয়ের মানুষের ফ্রি চিকিৎসা ক্যাম্প, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আশ্রয়কেন্দ্র স্থাপন, আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র চালু, মাদকমুক্ত শহর, বৃক্ষ রোপণের  মাধ্যমে শহরকে সবুজায়নসহ পর্যটন শহরটিকে আরোও অধিক সুন্দর এবং বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইশতেহার প্রকাশের পাশাপাশি আগের ন্যায় আসন্ন পৌর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করে জনগণের সেবা প্রদানে সুযোগ  দেওয়ার আহবান জানান।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, পৌর আওয়াম লীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী ও সাধারণ সম্পাদক মনসুর আহমেদসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com