বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: স্বাধীতার পক্ষে ও নৌকার পালে হাওয়া লাগাতে আবারো ঐক্যবদ্ধ হলেন রাঙ্গামাটির পূজা উদযাপনপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও রাঙ্গামাটির সকল সনাতানীরা।
আওয়ামী লীগের বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দেকে বয়কট করতে রাঙ্গামাটির সনাতন সম্প্রদায়ের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৌকার পক্ষে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন।
রবিবার সন্ধ্যায় রাঙ্গামাটির আশিকা হল রুমে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের মেয়র প্রার্থী আকবর হোসেন সমর্থনে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ এই কথা বলেন।
বাংলাদেশ জন্মষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে সভায় রাউজান পৌরসভার মেয়র ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেবাশীষ পালিত।
রাঙ্গামাটি আওয়ামী লীগের পৌর মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, রাঙ্গামাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কান্তি মহাজন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাঙ্গামাটির সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য, জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটির সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের নেতা দেবব্রত চৌধুরী কুমকুমসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আকবর হোসেন একজন অসাম্প্রদায়িক লোক। তিনি ছাত্র রাজনীতি থেকে রাঙ্গামাটির সকল সম্প্রদায়ের মানুষের সাথে তার আন্তরিকতার কোন ঘাটতি নেই। তিনি রাঙ্গামাটি মহাশ্মশান নিয়ে যে ভূমিকা রেখে তা কখনোই ভোলার নয়। তিনি না থাকলে রাঙ্গামাটি মহাশ্মশান ও শিববাড়ী আজ সংকোচিত হয়ে যেতো। রাঙ্গামাটির সাধারণ মানুষেরা কখনোই তা রুখতে পারতো না। মেয়র আকবর একাই তা রুখে দিয়েছে বলে মন্তব্য করেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আকবর হোসেনকে জেতাতে রাঙ্গামাটির সকল সনাতনীদের কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বক্তারা।