শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

নানিয়ারচরে ৪টি বিদ্যালয়ে ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি, নানিয়ারচর সদর উপজেলায় ৪টি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ।

আজ বুধবার সকালে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার অনুষ্ঠানে উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে এই প্রকল্প ব্যয় হয়েছে ২ কোটি ৫৩ লক্ষ টাকা ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মাবুদ হাসান, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান তিন্নি, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য এলিপন চাকমাসহ রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্যবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সময় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর বক্তব্য প্রদান কালে বলেন পাহাড়ের প্রতিটি মানুষ যাতে নিরাপদে থাকে তার জন্য বর্তমান সরকারের শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। আর পাহাড়ের অবৈধ অস্ত্র ও একটি মহল ষড়যন্ত্রের কারণে চুক্তিকে বাস্তবায়নসহ এলাকার উন্নয়নে বাধাগ্রস্থ হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারই দেশের শিক্ষার উন্নয়নে কাজ করে চলেছে। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সরকার শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com