বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে বিশেষ মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৪ ফেব্রুয়ারী ইভিএম পদ্ধতিতে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আলোচনা করা হয়।
আজ বৃহস্পতিবার সকলে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ মামুন।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মো: মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো: শফিকুর রহমান, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ।
এদিকে ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগ পদ্ধতি দেখানোর জন্য রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিসের উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে ইভিএম ভোটিং পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামীকাল ১২ ফেব্রুয়ারী সকাল থেকে রাঙ্গামাটি শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন সেন্টারে ইভিএম পদ্ধতিতে পরীক্ষামূলক ভোট প্রদানের আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস।
যাতে করে ভোটাররা স্বাচ্ছন্দে তাদের মনোনিত প্রার্থীকে ভোট দিতে পারে এবং ইভিএম পদ্ধতিটা জানতে পারে।