শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে প্রথম ডোজের করোনার টিকা শেষ।। টিকা পেলেন ৫ হাজার ৫০০জন

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৪ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেড লাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সারাদেশের মত রাঙ্গামাটিতেও আজ  পঞ্চমদিনের মত চলে টিকা প্রদান কার্যক্রম, সকাল থেকে সদর হাসপাতালসহ ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেনানিবাস এলাকায় বেলা ৩টা পর্যন্ত চলে টিকা প্রদানের কার্যক্রম।

পঞ্চমদিন রাঙ্গামাটিতে এসে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান সচিব পবন চৌধুরী ও তার স্ত্রী টিকা গ্রহণ করেন।

প্রথম ডোজের টিকা না থাকায় বেশী ভাগ মানুষকে সদর হাসপাতাল থেকে ফেরত যেতে হয়।

জানা গেছে, রাঙ্গামাটিতে ১২শ ভ্যাকসিন ডোজ দেয়া হয়, এতে একটি ১০ জন করে দেয়ার কথা থাকলেও ৯জন করে দেয়া সম্ভব হয়েছে, রাঙ্গামাটি সদরসহ ১০ উপজেলায় ৫হাজার ৫০০জন মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে, এরমধ্যে পঞ্চমদিনে ১হাজার ৭২জনকে করোনার ভ্যাকসিন দেয়া হয়।

এব্যাপারে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, প্রথম ডোজের টিকা দেয়া শেষ হয়েছে। বাকি যে ডোজগুলো রয়েছে সেগুলো দিয়ে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। যে পরিমাণ রেজিষ্ট্রেশন হয়েছে, তার অর্ধেক টিকাও আসেনি।

তবে এটি চলমান প্রক্রিয়া। দ্বিতীয় ডোজের টিকা আসলে বাকিদের পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।

রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান সচিব পবন চৌধুরী বলেন, বিশ্বের অনেক উন্নত রাষ্ট্র এখনো টিকা দিতে পারেনি, অথচ মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বাংলাদেশের সব এলাকার মানুষ টিকা পেয়েছেন এবং টিকা নিচ্ছেন।

রাঙ্গামাটিতে টিকার সংকটের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়ে যাতে এলাকার সবাই টিকা পায় সে ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com