শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটি পৌর নির্বাচনে ৩১টি ভোট কেন্দ্রে ইভিএম প্রেরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে শহরের ৩১টি ভোট কেন্দ্রে ইভিএমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের পাঠিয়ে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি মারি ষ্টেডিয়ামে রিটানিং অফিসারের কার্যালয় থেকে কেন্দ্রের প্রিসাডিং কর্মকর্তাদের কাছে ইভিএম, মনিটর সামগ্রীসহ অন্যান্য ভোট গ্রহণের সামগ্রী দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়।

রাঙ্গামাটি রির্টানিং অফিসার মো: শফিকুর রহমান জানান, রাঙ্গামাটিতে প্রথম বারের মতো ইভিএমে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

৩১টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, রাঙ্গামাটির পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫ জন এবং কাউন্সিলার ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

রাঙ্গামাটির পৌর এলাকার ৩১টি ভোট কেন্দ্রে ৬২ হাজার ৯১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৩৪ হাজার ২৫২ জন পুরুষ ভোটার এবং ২৮ হাজার ৬৭১ জন নারী ভোটার রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com