বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: স্বাধীনতার স্বপক্ষের নৌকার প্রার্থীকে রাঙ্গামাটি পৌরসভায় জয়যুক্ত করায় রাঙ্গামাটি জেলাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ।
তিনি বলেন স্বাধীনতার স্বপক্ষের বিজয় ধরে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গামাটি পৌরসভা সারা দেশে সব কয়টি পৌরসভায় যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। রাঙ্গামাটি জেলাবাসীও মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান রেখে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয় যুক্ত করেছে।
‘রাঙ্গামাটি জেলার মানুষ প্রতিবারের মতোই রাঙ্গামাটি জেলায় যে নৌকার বিজয় নিশ্চিত করে তার জন্য আমি রাঙ্গামাটি জেলা বাসীর কাছে কৃতজ্ঞ’।
তিনি বলেন, রাঙ্গামাটি জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বলে জনগণ নৌকার পক্ষে আবারো রায় দিয়েছে।
তিনি বলেন, রাঙ্গামাটি পৌরবাসীর পৌর সেবা নিশ্চিত করতে আওয়ামী লীগের নির্বাচিত পৌর মেয়র আরো বেশী মনোযোগী হয়ে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সর্বোপরি তিনি রাঙ্গামাটি পৌরসভায় স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নৌকার প্রার্থীকে জয়যুক্ত করায় রাঙ্গামাটি পৌরবাসীকে অভিনন্দন জানান।