বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার আঞ্চলিক উন্নয়নে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) স্থবিরতা, উন্নয়ন প্রকল্পের গতিহীনতা, প্রকল্প বাস্তবায়নের নামে জনভোগান্তি, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং কেডিএ’র চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবিতে আজ সোমবার সকাল থেকে অবস্থান ধর্মঘট পালন করছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

গত ৬ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

কেডিএর সম্মুখে এই অবস্থান কর্মসূচিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান ও মহাসচিব শেখ মোহাম্মাদ আলীসহ নের্তৃবৃন্দ উপস্থিত আছেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নগরে পরিকল্পিত রাস্তা ও ড্রেন ছাড়া যত্রতত্র ভবন গড়ে ওঠেছে। কেডিএর তৈরি আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোও নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে। সোনাডাঙ্গা ও নিরালা আবাসিক এলাকার একটি ফেজও গৃহস্থালী বর্জ্য ফেলার ব্যবস্থা করেনি।

মুজগুন্নী মহাসড়কের দুই পাশে বাণিজ্যিক প্লট তৈরি করলেও মূল সড়কে আসার জন্য কোনো সংযোগ সড়ক তৈরি করেনি। দৌলতপুর কেডিএ’র কল্পতরু মার্কেটে অবাদে গরু চরে, রূপসা কেডিএ মার্কেটের অবস্থা জরাজীর্ণ এবং নিউ মার্কেটের পিছনের সড়কটি ড্রেন ছাড়া ও ভাঙাচোরা।

এসব কারণ এখন নগরের মানুষের দুর্ভোগের চরম ভোগান্তি হয়ে দাড়িয়েছে।

বক্তারা আরও বলেন, ২০০০ সালের পরে কেডিএ যে সংযোগ সড়কগুলো করেছে তা এখন মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাস্তুহারা সিটি বাইপাস সড়ক, খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সিটি বাইপাস সংযোগ সড়ক দুটি এতই নিম্নমানের যে, মাত্র দুই বছরের মধ্যে সড়ক দুটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

বক্তারা কেডিএ’র বিদায়ী চেয়ারম্যান আবুল মকিম সরকারের দুর্নীতি ও অনিয়মের বিষয় তদন্ত করা ও কেডিএ’র চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com