শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

ভাষা শহীদদের স্মরণে রাঙ্গামাটিবাসীর ফুলেল শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য মধ্যদিয়ে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে রাঙ্গামাটির সর্বস্তরের জনসাধারণ।

একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হতে থাকেন জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পৌরসভা, মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।

একুশের প্রথম প্রহরে সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামনুর রশীদ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে একুশের অনুষ্ঠান মালা শুরু হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও পরিষদের সদস্যবর্গ, রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মীর মোদ্দাছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে ড. প্রকাশ কান্তি চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙ্গামাটি পৌরসভা পক্ষে প্যানেল মেয়র জামাল উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তা।

এছাড়া রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভোর অবধি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণে রুহের মাগফেরাত কামনা করা হয়।

বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একুশের প্রথম প্রহরে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ বাজানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com