শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙ্গামাটি জেলা প্রশাসককে প্রেসক্লাবের বিদায়ী শুভেচ্ছা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদকে মঙ্গলবার রাঙ্গামাটি প্রেসক্লাবের আয়োজনে বিদায়ী শুভেচ্ছা প্রদান করা হয়।

বিদায়ী শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, বুদ্ধিমান মানুষ তাদের দায়িত্ব পালন করে যায়, আর বোকা মানুষ অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, অন্যের ক্ষতি করার চেষ্টা চালায়। তাই তো আমাদের সকলেরই উচিত নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা।

তিনি আরো বলেন, আমি রাঙ্গামাটিতে দায়িত্ব গ্রহণের পর রাঙ্গামাটি সংবাদকর্মীদের অকৃত্রিম সহযোগিতা পেয়েছি।

জেলা প্রশাসক বলেন রাঙ্গামাটি প্রেসক্লাবে সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কথা বলার পর তারা বিজ্ঞপ্তির মাধ্যমে সদস্য অন্তর্ভুক্তির আহ্বান জানান এবং তারই প্রেক্ষিতে প্রেসক্লাবে সাতজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এজন্য আমি প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

ভবিষ্যতেও যাতে এই ধারা বজায় থাকে সে আহ্বান জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, আমি দায়িত্ব পালনকালে যারাই আমার কাছে সহযোগিতার জন্য এসেছেন, আমি কাউকেই নিরাশ করিনি।

যতদূর পেরেছি সহযোগিতা করেছি, এখনো অনেক শিক্ষার্থীকে মাসিক টাকা দিচ্ছি, শুধুমাত্র তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য।

রাঙ্গামাটি পার্কের উন্নয়নে উন্নয়ন বোর্ড থেকে আরো একটি প্রকল্প ইতোমধ্যে পাশ হয়েছে। পার্কটি উন্নয়নে আমাদের আরো পরিকল্পনা রয়েছে। ধারাবাহিকভাবে পার্কটি উন্নয়ন হবে।

রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল তাঁর বক্তব্যকালে জেলা প্রশাসকের তিন বছরের দায়িত্ব পালনকালে রাঙ্গামাটির জন্য যেসব কাজ করে গেছেন তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহম্মদ,সহসভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সাধারণ সম্পাদক মো. আলী, নির্বাহী সদস্য সৈয়দ  মাহাবুব আহামদ, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক পুলক চক্রবর্তী।

আলোচনা সভার শুরুতেই প্রধান অতিথিকে উত্তরীয় প্রদান করা হয়। সভা শেষে জেলা প্রশাসককে প্রেসক্লাবের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com