শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউনিয়ন পরিষদের মেম্বারকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র অফিসে রূপকারী ইউনিয়ন পরিষদের মেম্বার সমর বিকাশ চাকমাকে গুলি করেছে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার  সকাল সাড়ে ১২টার দিকে দূর্বৃত্তরা বাঘাইছড়ির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র অফিসের ভিতরে ঢুকে অতর্কিত ভাবে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সমর বিকাশ চাকমা মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমর বিকাশ চাকমা বাঘাইছড়ির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র অফিস কক্ষে বসে ছিলেন।

এসময় হঠাৎ কয়েকজন দূর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে কক্ষে ঢুকে কিছু বোঝার আগেই তাকে পিছন থেকে গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর পরই দূর্বৃত্তরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়।

সমর বিকাশ চাকমা জেএসএস এমএন লারমা সমর্থিত বলে জানা গেছে। তবে কারা এই ঘটনার সাথে জড়িত তা কেউ জানাতে পারেনি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই উপজেলা প্রশাসনসহ নিরাপত্তা বাহিনী ও পুলিশ সরেজমিনে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করছেন। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থার বিরাজ করছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com