শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কোম্পানীগঞ্জে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)’র উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে যারা প্রকাশ্যে গুলি ছুঁড়ছিল, সাংবাদিক মুজাক্কির তাদের ছবি তুলছিলেন। সে কারণে তাকেই গুলি করা হয়। এরপর তার ক্যামেরা থেকে মেমোরিকার্ড খুলে নেয়া হয়। অপরাধীরা যেন চিহ্নিত না হয় সে জন্যই মুজাক্কিরকে হত্যা করা হয়েছে। সমাবেশ থেকে এধরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 সমাবেশ থেকে সকল সাংবাদিক হত্যার কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। 

আরইউজের সভাপতি রফিকুল ইসলাম কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক তানজিমুল হকের পরিচালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কলামিস্ট প্রশান্ত কুমার সাহা ও সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।

সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

সমাবেশে বক্তব্য দেন স্থানীয় দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশীদ, বিএফইউজের নির্বাহী সদস্য জাবীদ অপু, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টুকু, নির্বাহী সদস্য আনিসুজ্জামান, সিনিয়র ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীম ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বিদ্যুৎ প্রমুখ।

উপস্থিত ছিলেন, আরইউজের সাবেক সভাপতি কাজী শাহেদ, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রকি, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, সালাহউদ্দিন, আরইউজের সদস্য সুব্রত দাস, শামীম হোসেন, দুলাল আব্দুল্লাহ, আবদুস সাত্তার ডলার, কাজী নাজমুল ইসলাম, আবরার সাঈর, আমজাদ হোসেন শিমুল, রিমন রহমান প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com