শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌর এলাকায় শুরু হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান।

বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ রফিক চত্বরে এই অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র মো: রমজান আলী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: হাফিজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: মোনায়েম খান, সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম, পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ, মো: নুরুল ইসলাম, মো: তছলিম মিয়া, মো: আরশেদ আলী বিশ্বাস, আবদুর রাজ্জাক, শায়েখ শিবলী, কবির হোসেন, আবু মো: নাহিদ ও মো: উজ্জল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমা আক্তার, রাজিয়া সুলতানা, জেসমিন আক্তার ও পরিস্কার-পরিচ্ছন্ন কর্মকর্তা তাপস সরকার উপস্থিত ছিলেন।

পরিস্কার পরিচ্ছন্নতা উপলক্ষে শহরে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রটি শহীদ রফিক চত্বর থেকে বের হয়ে শহীদ স্মরণী সড়ক হয়ে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে।

পরে শহরের বিভিন্ন সড়কে ও হাসপাতাল চত্বরে মশার ঔষধ ছিটানো হয়। মাসব্যাপী এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চলবে বলে মেয়র মো: রমজান আলী জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com