শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করতে জেএসএস ও ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি

  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি রক্ষার স্বার্থে  জেএসএস ও ইউপিডিএফএর অবৈধ অস্ত্রধারীদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের লক্ষ্যে তাদের সকল অবৈধ অস্ত্র উদ্ধারপূর্বক পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।

এছাড়াও বাঘাইছড়িতে সরকারি অফিসে ঢুকে ইউপি মেম্বার বিজয় চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে রবিবার (২৮ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী  সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিবের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো: হাবিব আজম এর পরিচালনায়প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবির,

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি শাব্বির আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো: নাদিরুজ্জামান, সহ-সভাপতি কাজি মো: জালোয়া, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আসাদ উল্লাহ, যুগ্ন সম্পাদক মো: নুরুল আবছার, সহ-সাংগঠনিক সম্পাদক মো: মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক মো: তাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, পার্বত্য এলাকায় পার্বত্য শান্তির জন্য শান্তিচুক্তি করা হয়েছিলো। কিন্তু পার্বত্য শান্তিচুক্তি করা হলেও পার্বত্য এলাকায় জেএসএস ও ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রয়েছে।

পার্বত্য চট্টগ্রামের সীমান্তে কিছু দুর্গম এলাকা রয়েছে। পাহাড়ের সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফ যে ভারী অস্ত্র-শস্ত্র ব্যবহার করে তা সীমান্তের ওই দুর্গম এলাকা দিয়ে বাইরের দেশে থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। সশস্ত্র জঙ্গী সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফ বড় ধরনের কোনো ঘটনা ঘটাতে ভারী অস্ত্র সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র শাখা এক হয়ে জুম্ম লিবারেশন আর্মি গঠন করেছে, তারা এখন ‘সেকেন্ড ফেজইন সারজেন্সি’ পরিকল্পনা বাস্তবায়নের অপচেষ্টা করছে।

সমাবেশে বক্তারা, পাহাড়ে রক্তপাত বন্ধ চায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদ। পাহাড়ের সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প অধিক হারে স্থাপন করার জন্য দাবি জানান নেতৃবৃন্দরা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঠালতলী গিয়ে শেষ হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com