শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘাইছড়ির দুর্গম শিজকমুখ সার্বজনীন বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান ও আলোচনা সভা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি অস্ত্রবাজী, রক্ত ঝরানোর প্রতিযোগিতা কখনো শান্তি বয়ে আনতে পারেনা বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

তিনি বলেন, রক্তপাত অস্ত্রবাজি বন্ধ করতে সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। তাই ধর্ম চর্চার মাধ্যমে সবাইকে পরিশুদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

আজ রবিবার বাঘাইছড়ির দুর্গম শিজকমুখ সার্বজনীন বৌদ্ধ বিহারে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর ৩য় সংঘরাজ ভদন্ত অভয়তিয্যের ২য় মহাপ্রয়ান বার্ষিকী উদযাপন ও সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথের ও উপ সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের গণসংবর্ধনা এবং ভদন্ত শীলভদ্র মহাথের বরণ অনুষ্ঠান উপলক্ষে ধর্মীয় পুণ্যানুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন।

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মীয় দেশনা প্রদান করেন, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সংঘরাজ ভদন্ত তিরোকানন্দ মহাথের, উপ সংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথের।

ধর্মীয় আলোচনা সভায় রাঙ্গমাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য এলিপন চাকমা।

অনুষ্ঠানে সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথের ও উপ সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের গণ সংবর্ধনা প্রদান করেন এবং ভদন্ত শীলভদ্র মহাথেরকে বরণ করে নেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com