বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

মানিকগঞ্জে জাতীয় বীমা দিবস উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৫২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি : “মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত মানিকগঞ্জেও জাতীয় বীমা দিবস উদযাপিত উদযাপিত হয়েছে।

সোমবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে বর্নাঢ্য র‍্যালি বের হয়ে তা জেলা শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধি ও শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মানিকগঞ্জ জীবন বীমা করপোরেশনের ইন-চার্জ এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, অতিরিক্ত জেরা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, উদযাপন কমিটির আহবায়ক ও সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম রেজাসহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, কোন বীমা গ্রহীতা যাতে সেবা পেতে হয়রানি না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। ভবিষ্যতে জেলা প্রশাসন এব্যাপারে কঠোর নজরদারি রাখবে এবং দোষী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।

বীমার প্রসারে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com