রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

চট্টগ্রামের ইট ভাটার ইট বিক্রির দাবিতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কমর্কান্ড চলমান রাখার জন্য চট্টগ্রামের ইট ভাটার ইট বিক্রি চালু করে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাঙ্গামাটি জেলা ঠিকাদার সমিতি, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক ও লোড-আনলোড নৌ পরিবহন শ্রমিক সমিতি।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি চেম্বার অব কর্মাসের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ এমদাদ, সাধারণ সম্পাদক মো:সেকান্দার, রাঙ্গামাটি ব্যবসায়ী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আলী আজগর, রাঙ্গামাটি ট্রাক টার্মিনাল ইজারাদার মো: শাওয়াল উদ্দিন, রাঙ্গা কল্যাণ সমিতির সভাপতি আব্দুল সাক্তার, মাঝি-মাল্লা সমিতির সভাপতি শাহাজাহান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য এলাকার অনগ্রসর জনসাধারণের উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে চলমান আছে। কিন্তু ইটের ভাটা বন্ধ করে দেয়ার কারণে ইট ভাটায় ইট বিক্রিও বন্ধ রয়েছে।

এতে করে রাঙ্গামাটিসহ জেলার ১০টি উপজেলার চলমান উন্নয়নমূলক কাজগুলো বাধাগ্রস্তসহ এর সাথে সংশ্লিষ্ট লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে।

বক্তারা আরো বলেন, রাঙ্গামাটি জেলার উন্নয়ন কাজ পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার ইট ভাটার ইটের উপর নির্ভরশীল। আমাদের এখানে উৎপাদিত ইটের মাধ্যমে চাহিদা মেটানো সম্ভব নয়।

এখন গত ২৭ ফেব্রুয়ারী হতে চট্টগ্রাম জেলার ইট ভাটায় ইট বিক্রি বন্ধ থাকার কারণে আমাদের চলমান উন্নয়ন কাজ বন্ধ হয়ে আছে।

তাই বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়ে সরকারের নির্দেশনাকে কিছুটা শিথিল করে পার্বত্য এলাকার চলমান উন্নয়ন কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলার ইট ভাটাগুলো গুড়িয়ে না দিয়ে প্রত্যেক ইট প্রস্তুতকারী ভাটাকে পরিবেশ বান্ধব লাইন্সেস প্রদানে সুযোগ ও ইটের ভাটার ইট বিক্রি চালু করাসহ এর সাথে সংশ্লিষ্ট লক্ষাধিক শ্রমিকের জীবন বাঁচানোর আহবান জানান বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com