শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খালিশপুরে অগ্নিকান্ডে কয়েকটি মুদি দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার খালিশপুর গাবতলা মোড়ে  শনিবার  দিবাগত  মধ্য রাত আনুমানিক ১টায় কয়েকটিমুদি দোকানে অগ্নিকান্ড ঘটেছে।

খবর পেয়ে খালিশপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে এসে  রাত দুটায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাই ভাই ষ্টোরের মালিক মো: জলিল প্রতিদিনের মত আজও রাত সাড়ে ১১টায় দোকান বন্ধ করে বাসায় যান। তারা রাত পোনে ১ টার দিকে দোকান থেকে আগুন ও ধোয়া বের হতে দেখেন।

তারা বিভিন্ন উপায়ে আগুন নিভানোর চেষ্টা করেন।। তবে এর মধ্যে  কয়েকটি  দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এলাকাবাসী ধারণা করছে  ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com