বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার খালিশপুর গাবতলা মোড়ে শনিবার দিবাগত মধ্য রাত আনুমানিক ১টায় কয়েকটিমুদি দোকানে অগ্নিকান্ড ঘটেছে।
খবর পেয়ে খালিশপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে এসে রাত দুটায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাই ভাই ষ্টোরের মালিক মো: জলিল প্রতিদিনের মত আজও রাত সাড়ে ১১টায় দোকান বন্ধ করে বাসায় যান। তারা রাত পোনে ১ টার দিকে দোকান থেকে আগুন ও ধোয়া বের হতে দেখেন।
তারা বিভিন্ন উপায়ে আগুন নিভানোর চেষ্টা করেন।। তবে এর মধ্যে কয়েকটি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এলাকাবাসী ধারণা করছে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।