বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ১২ বীর বাঘাইহাট সেনাবাহিনীর জোন সদরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে জোনের গুরুত্বপূর্ণ বেশকিছু অফিস সম্পূর্ণ ভস্মীভূত হয়।
শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ জোন সদরের সিগনাল রুমে আগুন দেখতে পেয়ে শতাধিক সেনা সদস্য আগুন নিয়ন্ত্রণে ঝাপিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কোন ধরণের হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
পরে সংবাদ পেয়ে ছুটে আসে দীঘিনালা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষনাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
বাঘাইছড়ি সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইসরাফিল মজুমদার আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক লক্ষণ দেখে মনে হয় শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে।
তবে এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।