শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুষ্প অর্পণের পর বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

রবিবার (৭ মার্চ) সকালে আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখা, পৌর শাখা, সদর উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীরা জেলা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও আলোচনা সভা আয়োজন করে।

এ সময় রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী কামাল উদ্দিন, সহ সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,  সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, দপ্তর সম্পাদক ও রাঙ্গামাটি রেড ক্রিসেন্টের সহসভাপতি রফিক আহমদ তালুকদারসহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাগফেরাত কামনার মধ্যে দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com