শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনায় সড়ক দুর্ঘটনায় উদীয়মান ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের বড় শ্যালক উদীয়মান ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নিহত হয়েছেন।

আজ (রবিবার) ভোররাত ৪ টায়লবনচরা থানার কাছে তার এলপি গ্যাসবাহী পিকআপ সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিকের মৃত্যু হয়।

মানিক রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মোংলা থেকে পিকআপে এলপি গ্যাস নিয়ে তিনি খুলনায় তার ডিপোতে ফিরছিলেন।

এ দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আকস্মিক এ দুর্ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com