বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: বকেয়া বেতন পরিশোধের দাবীতে মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার দুপুরে হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আউটসোর্সিং কর্মচারী মো: রিপন মিয়া, মো: রবিন সরকার, মো: আরিফুল, সাবানা আক্তার, মুক্তার, রাশেদা আক্তারসহ অন্যান্যরা ।
এসময় বক্তারা বলেন, কোন কারণ ছাড়াই গত ছয় মাস ধরে আমাদের বেতন বন্ধ রাখা হয়েছে। বিনা বেতনে আমরা যার যার ডিউটি পালন করছি।
বক্তারা আরো বলেন, আমাদের আউটসোর্সিং কর্মচারীদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। দ্রুত আমাদের বকেয়া বেতন পরিশোধের জোর দাবী জানাচ্ছি।
এসময় বক্তারা তাদের চাকুরী স্থায়ীকরনের দাবীও জানান।